খানজাহান হত্যার বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র খন্দকার খানজাহান সম্রাটের হত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। মানববন্ধনে খানজাহানের বন্ধু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কয়েকটি ছাত্র সংগঠনের নেতা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনকালে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) খুলনা জেলা শাখার সভাপতি হাছিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, খানজাহানের বোন খন্দকার জয়নব আলম নূর আক্তার, মামা সৈয়দ ফজলুর করিম, ভগ্নিপতি হাদী মো. কেরামত উল্লাহ প্রমুখ।