খানজাহানের (র.) মাজারের দিঘির কুমির ‘রকেট’ মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে হযরত খানজাহানের (র.) মাজারের দিঘিতে থাকা লোনা পানি প্রজাতির মায়া কুমির ‘রকেট’ মারা গেছে। গত শুক্রবার রাতে দিঘি থেকে প্রায় ২০০ গজ পূর্বে একটি ডোবায় কুমিরটিকে মৃত অবস্থায় দেখে মাজারের খাদেমরা পুলিশে খবর দেন। গতকাল শনিবার দুপুরে মৃত কুমিরটি পুলিশ উদ্ধার করে। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. লুৎফর রহমান বলেন, স্থানীয় খাদেমদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিঘিসংলগ্ন কালা ফকিরের বাড়ির একটি ডোবা থেকে মৃত কুমিরটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে কুমিরটির হূদ্যন্ত্র, যকৃৎ ও পাকস্থলী ঢাকার প্রাণিরোগ অনুসন্ধান কেন্দ্রে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।