খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন
দিনাজপুরের খানসামা ডিিগ্র কলেজ জাতীয়করণের দাবিকে ভিত্তিহীন করার জন্যই আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। দিনাজপুর প্রেসক্লাবে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে খানসামা উপজেলা সদর উন্নয়ন বাস্তবায়ন কমিটি এই অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্য সফিক আহম্মেদ। লিখিত বক্তব্যে বলা হয়, দুই পুলিশ কর্মকর্তার দায়ের করা দুটি মামলায় ৭২৮ জনকে আসািম করা হয়েছে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে উপজেলার চারটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খানসামা ডিগ্রি কলেজটি জাতীয়করণ হওয়ার অধিকার রাখে। জাতীয়করণের নীতিমালার যে আটটি শর্ত আছে, সব শর্তই এই কলেজ পূরণ করেছে। এরপরও এই কলেজকে জাতীয়করণ করা হচ্ছে না। এই কলেজকে জাতীয়করণ করার দািবতে আন্দোলন করতে গিয়ে কয়েক শ নিরীহ মানুষ আজ মিথ্যা মামলার আসািম, পুলিশি হয়রািন, মারধরসহ নানা হয়রািনর শিকার হচ্ছে। সেই মামলায় দিনাজপুর আদালতের সরকারি কৌঁসুলি মীর মো. ইউসুফ আলী, অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হািজ মো. সাইফুল ইসলামসহ অনেক বিশিষ্ট ব্যক্তিকে আসািম করা হয়েছে। ২৫ জানুয়ািরর মধ্যে এই কলেজকে জাতীয়করণের ঘোষণা করা না হলে ২৬ জানুয়াির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ও দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূিচ পালন করা হবে।
সংবাদ সম্মেলনে মো. নজরুল ইসলাম, উপজেলা সদর উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্য মো. রুমেনুল ইসলাম, মো. মাহমুদুল হাসান, নাজমুল হাসান, শাহানুর রহমান, সৈকত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।