খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল শনিবার কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। খানসামা ডিগ্রি কলেজ মাঠ থেকে সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।
পরে কলেজ মাঠে সমাবেশ হয়। সমাবেশে খানসামা নগর উন্নয়ন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু হাতেম, মুক্তিযোদ্ধা মকসেদার রহমান প্রমুখ।
বক্তারা খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে ২০ ডিসেম্বর বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।