খানসামায় আটটি গ্রামে নতুন বিদ্যুত্-সংযোগ
দিনাজপুরের খানসামা উপজেলার আটটি গ্রামের ৪৬৯টি পরিবারে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ ওই বিদ্যুত্-সংযোগের উদ্বোধন করেন।উদ্বোধনের পর উপজেলার পূর্ব হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকেনিয়া রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দপুর ডাঙ্গাপাড়া এলাকায় আয়োজিত সভায় বক্তৃতা করেন মন্ত্রী আবুল হাসান মাহমুদ।মন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সাত বছর সময়ে দেশে নতুন কোনো বিদ্যুেকন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে চার হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন বেড়েছে। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নয়ন হয়। কারণ, এই সরকার দেশের ও দেশের মানুষের সমস্যা উপলব্ধি করে এবং তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়।’ আবুল হাসান মাহমুদ বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন খাদ্য উত্পাদনে সাফল্যের জন্য জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি অর্জন করেছিল। চলতি মেয়াদে ক্ষমতায় এসে নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়ন, বিদ্যুত্ উত্পাদন, কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্য লাভ করেছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে জয়যুক্ত করতে খানসামা উপজেলার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী জানান, খানসামা উপজেলার ছয়টি গ্রামে নতুন বিদ্যুত্-সংযোগ দিতে সাড়ে ছয় কিলোমিটার বিদ্যুত্ লাইন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৪ লাখ টাকা।