খানসামায় জমি নিয়ে বিরোধে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা উপজেলায় গতকাল শুক্রবার জমি নিয়ে সংঘর্ষে শফিকুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খামারপাড়া ইউনিয়নের দাসারপাড়া গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী শওকত হোসেনের ১ একর ৭৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি শফিকুল আদালত থেকে রায় পান। গতকাল বিকেলে ওই জমিতে চাষাবাদ করতে গেলে শওকতের লোকজন শফিকুলের লোকজনের ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই শফিকুল নিহত হন। এ ছাড়া সংঘর্ষে শফিকুলের পক্ষের আরও আটজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ শওকতসহ তাঁর ভাতিজা রাজ্জাক (৩৫), নাজমুল (১৭) ও রাব্বানীকে (১৯) আটক করে।
এ ব্যাপারে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার প্রথম আলোকে বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে।