খানাখন্দে পানি জমে কষ্ট বেড়েছে মানুষের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খালিশপুর নতুন রাস্তা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় খানাখন্দে ভরে গেছে। এসব খানাখন্দে কাদা পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে সড়কটির বেহাল দশা। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। এর মধ্যে এক বছর ধরে নতুন রাস্তার মোড় থেকে খালিশপুর বিডিআর ক্যাম্প পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খুঁড়ে রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সচালক শহিদুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে রোগী পরিবহনে যে কী কষ্ট, তা বলার মতো নয়। মুূমূর্ষু রোগীরা ভাঙা জায়গার ঝাঁকুনিতে চিৎকার করতে থাকে।’ খুলনা সিটি করপোরেশনের সার্কেল-২-এর প্রধান নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান বলেন, এই কাজটিকে একটি প্রকল্পের আওতায় আনা হয়েছে। এ বছর কাজ হয়ে যাবে।