খানাখন্দে ভরা রাস্তা, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বনপাড়া থেকে ট্রাকভর্তি কলা নিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিলেন নরসিংদীতে। পথে ট্রাকটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুমলিয়া মিশন এলাকায় একটি গর্তে পড়ে উল্টে যায়। গতকাল ভোরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে l ছবি: প্রথম আলো

নাটোরের বনপাড়া থেকে ট্রাকভর্তি কলা নিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিলেন নরসিংদীতে। পথে ট্রাকটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুমলিয়া মিশন এলাকায় একটি গর্তে পড়ে উল্টে যায়। ওই দিন একই এলাকায় ৫০ ফুট দূরে পাটভর্তি আরেকটি ট্রাকের চাকা গর্তে পড়ে উল্টে যায়। এতে ওই দুটি ট্রাকের চালক ও সহযোগী আহত হন।
দুর্ঘটনা দুটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। এলাকাবাসী ও পরিবহন সমিতি জানায়, গাজীপুরের টঙ্গী থেকে কালীগঞ্জ হয়ে সিলেট যাওয়ার সড়ক টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। সিলেট, নরসিংদী, পলাশ, ঘোড়াশালসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার যানবাহন ওই সড়ক দিয়ে চলাচল করে। টঙ্গী থেকে ঘোড়াশাল ব্রিজের আগ পর্যন্ত ওই সড়কে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে।