খানাপিনাসহ ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবসে হোটেল-রেস্তোরাঁ শ্রমিক-কর্মচারীদের ‘খানাপিনাসহ’ (খাবার ও বেতনসহ) এবারও ছুটি দিতে নগরের হোটেল-রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মে দিবসেও খানাপিনাসহ ছুটি কার্যকর ছিল। এ বছরও এটা বহাল রাখার পাশাপাশি মে দিবস সামনে রেখে হোটেলের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা কার্যকর করতে গত বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।