প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে একাধিক সংস্থার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য এ সভার আহ্বান করা হয়।
আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ শুরুর কথা রয়েছে।
পুলিশ কমিশনার বলেন, কোনো প্রকার ইলেকট্রনিকস ডিভাইস, ক্যাবল বা তার নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।