খাবার খেয়ে অচেতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া শিববাড়ি গ্রামে গত সোমবার রাতে খাবার খেয়ে একই পরিবারের সাতজন অচেতন হয়ে পড়েন। তাঁরা হলেন সুবোধ মজুমদার (৭০) ও তাঁর স্ত্রী সরস্বতী মজুমদার (৬৫), বড় ছেলের স্ত্রী শিল্পী মজুমদার (৩৫), নাতনি শিখা মজুমদার (১৫), নাতি শিশির মজুমদার (১২), ছোট ছেলে সমর মজুমদার (৩৫) ও ছোট ছেলের স্ত্রী রিমা মজুমদার (২৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুবোধ মজুমদারের ছেলে সুভাষ মজুমদার বলেন, সোমবার রাতে তাঁরা ভাত, ডাল, পাটশাক ও সবজির তরকারি খান। এর কিছুক্ষণ পর তাঁরা অচেতন হয়ে পড়েন।