খাবার পরিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে ভাসমান ও বস্তিবাসী অসহায় গিরব এবং দুস্থ ব্যক্তিদের মাঝে গত শনিবার উন্নত মানের খাবার পরিবেশন করেছে পার্বতীপুরের একদল তরুণ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসব তরুণ শিক্ষার্থী ‘দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা’ শীর্ষক একটি নবগঠিত সংগঠনে ঐক্যবদ্ধ হয়ে তারা এ কাজে নামে। শনিবার রাতে শহরের রেলস্টেশন, শহীদ মিনার ও বধ্যভূমি এলাকায় ভাসমান ও বস্তিবাসী মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ হোমা, সাধারণ সম্পাদক এরফান হোসেন, সহসাধারণ সম্পাদক নুর মো. লালমন, প্রকৌশলী আবু হেনা ও আশরাফুল হক।