খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারায় এ্যাংকার সিমেন্টের উদ্যোগে শ্রমিকদের মধ্যে খাবার ও পোশাক বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে মে দিবস উপলক্ষে উপজেলার দেউলা বাসস্ট্যান্ড থেকে শ্রমিকদের একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ব্যবসায়ী আবুল কাশেম মোল্লা, মিরাজ পারভেজ, রোকনুজ্জামান, শ্রমিক নেতা গোলাম রাব্বানী, আনোয়ার হোসেন, দুলাল উদ্দিন প্রমুখ। শেষে রাজশাহী জেলার পরিবেশক আবুল কাশেম দুই শতাধিক শ্রমিকের মধ্যে খাবার ও পোশাক বিতরণ করেন।