খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের ষষ্ঠিতলা মহল্লায় এক গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে খাবারের সঙ্গে মাদক ও অতিমাত্রার ঘুমের ওষুধ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন। দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে গতকাল শনিবার তিনি স্বামীর বিচার ও শাস্তি দাবি করেন।
সংবাদ সমেঞ্চলনে গৃহবধূর নাজমুন নাহার (৪৪) বলেন, তিনি শহরের বালুবাড়ী এলাকার আবদুল কুদ্দুস শাহের মেয়ে। ১৯৯৪ সালে শহরের ষষ্ঠিতলা মহল্লার মৃত বুলু মোক্তারের ছেলে সৈয়দ আতিকুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের এক পুত্রসন্তান হয়। সে দিনাজপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়ছে।
নাজমুন নাহার বলেন, বিয়ের দুই বছর পর থেকে স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। একাধিক নারীর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। এসবের প্রতিবাদ করায় স্বামী তাঁকে ছেলের সামনেই নির্যাতন এবং অশ্লীল গালিগালাজ করেন। ছেলে প্রতিবাদ করায় তাকেও শত্রু মনে করেন তাঁর স্বামী। স্বামীর অত্যাচারের হাত থেকে রেহাই পেতে পৌর মেয়র, কোতোয়ালি থানা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি।
তিনি অভিযোগ করেন, স্বামী আতিকুর রহমান ছেলেসহ তাঁকে হত্যা করতে গত তিন মাস ধরে বিভিন্ন খাবারের সঙ্গে মাদক ও অতিমাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতে শুরু করেন। এতে ছেলে নিলয় ও তিনি প্রায়ই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। বেশির ভাগ সময়ই ঘুমিয়ে কাটাতে হয়। একপর্যায়ে গত ২৮ মার্চ তাঁরা বিষয়টি নিয়ে মেডিসিন বিভাগের একজন চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শে মূত্র পরীক্ষা করে অতিমাত্রায় নেশাজাতীয় উপাদান ধরা পড়ে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ও হূদেরাগ বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহরিয়ার কবীর তাঁদের চিকিৎসা করছেন। শাহরিয়ার কবীর প্রথম আলোকে বলেন, নাজমুন নাহার ও তাঁর ছেলের মূত্র পরীক্ষায় অতিমাত্রায় ‘অপিয়েটস’ বা ঘুমের ওষুধের রাসায়নিক পদার্থ পাওয়া গেছে।
গত ৫ এপ্রিল স্বামীর শারীরিক নির্যাতনে অসুস্থ হয়ে তিনি দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গত বুধবার স্বামী ও দেবর আজাদুর রহমানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আতিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, পুরো অভিযোগই সাজানো নাটক। মায়ের কারণে ছেলেও ভুল বুঝে বাবার বিপক্ষে গেছে। অপরাধী হলে যেকোনো সাজা ভোগ করতে তিনি রাজি আছেন।