খাবারে তেলাপোকা জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার রাজশাহী মহানগরের দুটি ফাস্টফুডের দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে। এ সময় খাদ্যসামগ্রীর মধ্যে তেলাপোকা পাওয়ায় এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ওই দুটি দোকান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এলাকার ‘চিলিস ফাস্টফুড’ এবং মিডলফ ফাস্টফুডের দোকানে মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানের নেতৃত্বে বিএসটিআই ও র্যাবের সদস্যরা এ অভিযান চালান।