খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হল ডাইনিংয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এ ঘটনা ঘটে।জানা গেছে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে খাবারের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়। এ খবর জানাজানি হলে শিক্ষার্থীরা প্রথমে ভারপ্রাপ্ত হল প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করে দাম না বাড়ানোর অনুরোধ করেন। দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার এখতিয়ার তাঁর নেই বলে প্রাধ্যক্ষ জানিয়ে দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা দেড়টার দিকে হল ডাইনিংয়ে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। বেলা তিনটা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলে। পরে শিক্ষার্থীরা দুই দফার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আগামীকালের বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’