খাবারের দাম বাড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম দিনে সাত টাকা বাড়ানোয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।জানা যায়, ১ এপ্রিল থেকে সকাল ও দুপুরের খাবারে দুই এবং রাতের খাবারে তিন টাকা—মোট সাত টাকা বাড়ানো হয়েছে। কোনো ভর্তুকি বাড়ানো ছাড়াই হঠাৎ করে খাবারের দাম বাড়ানোয় বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।এ ব্যাপারে প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি ও জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির দরুন এমনটি করা হয়েছে। ভর্তুকি বৃদ্ধির ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হয়েছে।