খাবারের দোকানে অভিযান
র্যা ব ও বিএসটিআই যৌথ অভিযান চালিয়ে সাতমসজিদ রোডের কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এসব কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও সাজা দেওয়া হয়। গতকাল বুধবার বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সাতমসজিদ রোডের কমিক ক্যাফেতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ স্ট্রবেরি ফুড ফ্লেভার, কাস্টার্ড পেস্ট ব্যবহার, বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে কেক উৎপাদন ও বিক্রি করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সজীবকে আটক করেন। তাঁকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সাবরুসু রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ব্যবস্থাপক আরিফুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। ক্যাফে ফ্যাসুলিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ব্যবস্থাপক আমিনুলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মেস্কবাইট গ্রিল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ব্যবস্থাপক তালাওয়াত হোসেন এবং ক্যাশিয়ার শহীদ ফকিরকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।