খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির লোকজনকে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ওই বাড়ি থেকে বিভিন্ন মালামাল নিয়ে গেছে এক প্রতারক ভাগনে। শনিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাই গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই বাড়ির ছয় সদস্যসহ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার রাত আটটার দিকে মিষ্টি ও কোমল পানীয় নিয়ে গোলাই গ্রামের একলাছ উদ্দিনের বাড়িতে বেড়াতে যান তাঁর ভাগনে মো. কুতুব উদ্দিন। তাঁর বাড়ি সদর উপজেলার লেমুবাড়ি গ্রামে। রাতে এসব খেয়ে ওই বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন। এরপর ভাগনে কুতুব উদ্দিন ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যান। পরে অচেতন অবস্থায় রাতেই মামা একলাছ উদ্দিন ও মামা মনির হোসেন, নানি আয়শা বেগম, মামি মৌসুমী আক্তার, মামাতো বোন ফাহিমা আক্তার, মামাতো ভাই মো. কিসমত এবং প্রতিবেশী আইয়ুব আলীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, গতকাল সুস্থ হওয়ার পর সন্ধ্যায় তাঁরা বাড়ি চলে যান। কুতুব উদ্দিনের নেওয়া মিষ্টি ও কমল পানীয় আলামত হিসেবে জব্দ করা হয়েছে।