প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি গ্রামে গতকাল শুক্রবার ভোরে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ড হয়েছে। ডোমার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম ওই খামারের মালিক। তিনি বলেন, ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ২ হাজার মুরগি ও ৮০ বস্তা মুরগির খাবারসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে তাঁর প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, খবর দেওয়া হলেও ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা অনেক দেরিতে আসেন। স্টেশন কর্মকর্তা ভুপেন্দ্র নাথ রায় ওই অভিযোগ অস্বীকার করেছেন।