খামারে আগুন, হাজার মুরগির বাচ্চা ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্যাংকের ঋণ, মহাজনের সুধের টাকা ও বাবার দুডো গাভি বিক্রি করা টাকা নিয়ে এই প্রথমবার মুরগির বাচ্চা তুলে ব্যবসা শুরু করলাম। সাড়ে তিন মাসের মাথায় মঙ্গলবার ভোরে আগুন লাগে আমার সব শেষ করে দিয়ে গেছে। এহন আমার দিনা শোধ হবে কেমনেরে, আর আমিই বা কী করবানে?’ খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা বড়ডাঙ্গা গ্রামের উজ্জ্বল বিশ্বাস (৩০) এভাবে তাঁর হতাশা ব্যক্ত করেন।গতকাল মঙ্গলবার দুপুরে খামারে দাঁড়িয়ে উজ্জ্বল বিশ্বাস জানান, এ দুর্ঘটনায় তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।