খামারে আগুন, পাঁচ শতাধিক মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামে গত বুধবার দিবাগত রাতে একটি মুরগির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই খামারের পাঁচ শতাধিক মুরগি মারা গেছে। অন্য মুরগিগুলোও মৃত্যুঝুঁকিতে রয়েছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ধারদেনা করে নিজ বাড়ির আঙিনায় চারটি শেড নির্মাণ করে তিন হাজার সোনালি জাতের মুরগি নিয়ে একটি খামার গড়ে তোলেন। এসব মুরগির বয়স দুই মাস অতিক্রম করেছে। গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা খামারের শেডগুলোতে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হলেও তাপ ও ধোঁয়ায় পাঁচ শতাধিক মুরগি মারা যায়।