খায়রুজ্জামানের অবৈধ কার্যালয় ও ব্যানার সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানের অবৈধ নির্বাচনী কার্যালয়, ব্যানার ও পোস্টার ২৪ ঘণ্টার  মধ্যে  সরিয়ে  ফেলার  নির্দেশ  দিয়েছেন  রিটার্নিং  কর্মকর্তা।

 গতকাল সোমবার দুপুরে খায়রুজ্জামানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এগুলো না সরালে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামানের বিরুদ্ধে অবৈধ নির্বাচনী কার্যালয় স্থাপন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর রঙিন ছবি দিয়ে ব্যানার টানানো এবং দেয়ালে পোস্টার সাঁটানোর লিখিত অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে খায়রুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।