খায়রুল কবির কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৭টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল খায়রুল কবির ১৩টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। আদালত ৬টি মামলায় জামিন মঞ্জুর করেন। আর ৭টি মামলায় জামিনের আবেদন নাকচ করে দেন। ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে সহিংস ঘটনার পর পল্টন থানায় করা ৫টি এবং ওয়ারী থানার ১টি মামলায় তাঁকে জামিন দেন আদালত। পল্টন থানার ৫টি এবং গুলশান ও কাফরুল থানার ১টি মামলার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।