খায়রুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর মাদারীপুরের কালকিনি প্রতিনিধি খায়রুল আলমের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গৌরনদী বন্ধুসভা।ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন হয়।মানববন্ধন শেষে গৌরনদী প্রেসক্লাব চত্বরে বেলাল হোসেনের সভাপতিত্বে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি এইচ এম নাসির উদ্দিন, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, মো. আসাদুজ্জামান, আনিছুর রহমান, তৌহিদী মাহমুদ, মনীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।