প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সুপ্রিম কোর্ট চত্বর থেকে গত বৃহস্পতিবার রাতে আলোচিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন এটি সরিয়ে ফেলার দাবি জানিয়ে আসছিল। প্রথম আলোর কাছে ভাস্কর্যটি সরিয়ে ফেলার প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনেরা
হেফাজতে ইসলাম রাজনৈতিক দল নয়, একটা মঞ্চ। অনেক মানুষ তাদের সঙ্গে জড়িত আছে। তারাও বাংলাদেশের নাগরিক। তাদেরও মতপ্রকাশের অধিকার আছে। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে। ধর্মীয় অনুভূতির বিষয়টা যুক্তিতর্ক দিয়ে বোঝানো যায় না। সে হিসাবে প্রধানমন্ত্রী এটা বিবেচনা করেছেন। দেশের মানুষের একটা বড় অংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তারা সেটা প্রকাশ করেছে, আমি মনে করি এটা দেশের গণতন্ত্রের রীতিনীতির বহিঃপ্রকাশ। এটা খারাপ কিছু হয়েছে বলে আমি মনে করি না।
জি এম কাদের: কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি