খারাপ ফলের জন্য বেতন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় খারাপ ফলের জন্য ১১টি বিদ্যালয়ের শিক্ষকদের চলতি মাসের বেতন স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় শিক্ষকদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অভিযুক্ত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পাসের হার ৫০ শতাংশের নিচে।তবে অভিযুক্ত বিদ্যালয়ের শিক্ষকদের চলতি মাসের ভালো কাজ কর্তৃপক্ষ বিবেচনা করলে তাঁরা বেতন উত্তোলন করতে পারবেন। সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে উপজেলার তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের পাসের হার ছিল ২৩ দশমিক ৫৩ শতাংশ।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিংহ।