খারিজের আদেশ বাতিল চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের বিরুদ্ধে করা মামলা খারিজের আদেশ বাতিল চেয়ে রিভিশন করা হয়েছে। আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালতে এ আবেদন করেন। আদালত ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।