খাল ও কলেজের জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের জমি ও খাসেরহাট-ছয়গাঁও খালের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।সপ্তাহ দুয়েক আগে সরেজমিনে দেখা গেছে, কলেজ এবং খালের জায়গা দখল করে ইতিমধ্যে নয়টি দোকান ঘর নির্মিত হয়েছে। আরও ১৫টি ঘর নির্মাণের জন্য লোকজন খুঁটি পুঁতে রেখেছেন। একজনের দেখাদেখি জায়গা দখলের উদ্দেশ্যে খুঁটি পুঁতে রেখেছেন অনেকে। তবে ভূমি কার্যালয় এভাবে দোকান নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আপাতত দখল বন্ধ রয়েছে।বাঁশগাড়ী ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, কলেজের প্রধান ফটকসংলগ্ন খাসেরহাট-ছয়গাঁও খালের জায়গা দখল করে বছর দশেক আগে এক ব্যক্তি প্রথমে একটি দোকান নির্মাণ করেন। এরপর তাঁর দেখাদেখি অনেকেই খাল দখল করে দোকান নির্মাণ করেন। অনেকে দোকান নির্মাণের জন্য জায়গা দখলের উদ্দেশ্যে খুঁটি পুঁতে রেখেছেন।কলেজের অধ্যক্ষ এম এ রাজ্জাক মিয়া জানান, ‘১০-১৫ বছর আগে দু-তিনটি দোকান হয়েছিল। বর্তমানে ঘর করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। সবাই যে যার মতো করে জায়গা দখল করে নিচ্ছে।’বাঁশগাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, কলেজের জমি ও সরকারি খাল দখল করে ঘর তোলা হচ্ছে। এক মাসের মধ্যে নির্মিত ঘর ভাঙা আর যাঁরা খুঁটি পুঁতে রেখেছেন, তাঁদের দখল ছেড়ে দেওয়ার জন্য গত বছরের ২৮ ডিসেম্বর নির্দেশ দেওয়া হয়েছে।কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, স্বেচ্ছায় দখল না ছাড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।