খাল থেকে নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, সিডিএর বাস্তবায়নাধীন কর্ণফুলী আবাসিক এলাকার পার্শ্ববর্তী খালে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহত নারীর বয়স ২৫ থেকে ৩০ হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।