খাল থেকে বালু অপসারণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাসস্ট্যান্ডের কাছে ভরাট হওয়া সরকারি খাল থেকে বালু অপসারণ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহম্মদ হিরুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ওই নোটিশে আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধার্থে জরু রিভিত্তিতে খাল থেকে বালু অপসারণসহ এর সঙ্গে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসন থেকে নোটিশ পাওয়ার পর আগামী তিন দিনের মধ্যে ওই খাল থেকে বালু অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’