খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুরে খালের পানি থেকে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোজাহার আলী (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মোজাহার আলীর বাড়ি আক্কেলপুর উপজেলার চিয়ারী গ্রামে।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর নিহতের পরিবারের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, গতকাল সকালে মোজাহার আলী বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি। পরে আজ সকালে উপজেলার মোহনপুরে খালের পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে মোজাহার আলীর ছেলে ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
আক্কেলপুর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।