খাল থেকে মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার তেলিখালী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে খাল থেকে ভাসমান অবস্থায় গনি কাজী (৮৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি তেলিখালী গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গনি কাজী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মৃগি রোগে ভুগছিলেন। গতকাল সকালে গনি কাজী বাড়িসংলগ্ন খালপাড়ে যাওয়ার পর আর ঘরে ফেরেননি। সকাল সাড়ে নয়টার দিকে খালে তাঁর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।