খাল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও নাশকতাবিষয়ক কমিটির সভায় পুকুর ও খাল দখলকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সাংসদ সাগুফতা ইয়াসমিন। এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এই সভা হয়।
সভায় সাবেক হুইপ ও স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তিনি এর সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।
সভায় জেলা প্রশাসক সাইফুল হাসান বলেন, ‘আমরা মিরকাদিমের খাল, সিরাজদিখানের খালসহ অনেক খাল দখলমুক্ত করেছি। পরিবেশ রক্ষায় আমরা খাল ও পুকুর দখলকারীদের কোনোভাবেই ছাড় দেব না।’