খাল দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরতলির মাছখোলা গ্রামসংলগ্ন ডায়ের খাল দখলমুক্ত ও ডায়ের বিলের প্রায় ছয় হাজার বিঘা জমিতে লোনা পানির চিংড়িঘের বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত রোববার দুপুরে স্থানীয় মাছখোলা ও রাজারবাগান এলাকার বাসিন্দারা সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে ওই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ডায়ের বিলের চারপাশে বেড়িবাঁধ দিয়ে দখল করে চিংড়ি চাষ করা শুরু করেছে প্রভাবশালী একটি মহল। বিলের মধ্য দিয়ে প্রবাহিত ডায়ের খালটিও দখল করে নেওয়া হয়েছে।