খাল পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের ঐহিত্যবাহী শুভাঢ্যা খাল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল ইসলাম মণ্ডল। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার চারপাশের চারটি নদীকে ঘিরে সরকার একটি মহাপরিকল্পনা নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে শুভাঢ্যা খালের বর্জ্য অপসারণ করে পানিপ্রবাহ সৃষ্টির কাজ চলছে। তিনি বলেন, হাজারীবাগের সব চামড়াশিল্প কারখানাকে মার্চের মধ্যে সাভারের চামড়াশিল্পনগরে স্থানান্তর করা হবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর, বিভাগীয় বন কর্মকর্তা নূর সিদ্দিকী প্রমুখ।