খাল, পার্ক ও খেলার মাঠ রক্ষায় নির্দেশনা জারির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে চার সচিবসহ পাঁচজনের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এই নির্দেশনা জারি করতে স্থানীয় সরকারসচিব, পরিবেশসচিব, পানিসম্পদসচিব, অর্থসচিব এবং পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।