খাল ভরাটের সময় যুবদল নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরকারি খাল ভরাটের সময় গতকাল রোববার এক যুবদল নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহাম্মেদ জানান, জামপুর ইউনিয়নের মরিচটেক মৌজায় স্থানীয় জামপুর ও সাদিপুর ইউনিয়নের মধ্য দিয়ে একটি সরকারি খাল প্রবাহিত হচ্ছে। কয়েক দিন ধরে জামপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বুলবুল হোসেন খালের একটি অংশ দখলের জন্য এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে তা ভরাট করছিলেন। অভিযোগ পাওয়ার পর ইউএনও মাহমুদ হাসানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে বুলবুলকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় মাটি ভরাটের কাজে ব্যবহূত খননযন্ত্র (এক্সকাভেটর) জব্দ করা হয়।