খাল যখন ভাগাড়!
রাজধানীর ধোলাইরপাড়ের দেবধোলাই খালটি একসময় ছিল ৬০ ফুট প্রশস্ত। সেটি ক্রমশ ছোট হতে হতে এখন বিলীন হওয়ার অপেক্ষায়। শুধু তা-ই নয়, রাজধানীর বেশির ভাগ খালই দখল করে রাখায় শহরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। আর সেই সঙ্গে চরম পরিবেশ বিপর্যয়ের কবলে পড়ছেন নগরবাসী।

ময়লা-আবর্জনার স্তূপ ও দখলের কবলে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই দেবধোলাই খালটি। ছবিটি ধোলাইরপাড় মোড় থেকে তোলা।

খাল নাকি ভাগাড়! ছবিটি কুতুবখালী এলাকা থেকে তোলা।

দীর্ঘদিন জমে থাকা ও পচে যাওয়া আবর্জনার ওপর জন্মাচ্ছে নানা উদ্ভিদ। ছবিটি নগরের পশ্চিম ধোলাইরপাড় এলাকা থেকে তোলা।

খাল পার হওয়ার জন্য রয়েছে বাঁশের এই সরু সাঁকোটি। সাঁকোর নিচে ভেসে বেড়াচ্ছে ময়লা-আবর্জনা। ছবিটি পশ্চিম ধোলাইরপাড় এলাকা থেকে তোলা।

রাস্তার পাশে এটি যে খাল, তা আবর্জনার ভিড়ে বোঝার উপায় নেই। ছবিটি নগরের ধোলাইরপাড় এলাকা থেকে তোলা।

আবর্জনার কারণে বৃষ্টির পানি সরে যেতে না পারায় খাল আর রাস্তা যেন এক হয়ে গেছে। ছবিটি কুতুবখালী এলাকা থেকে তোলা।