খাল রক্ষায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল রক্ষায় গোলাম বাজার ব্যবসায়ী নেতা ও দোকানমালিকদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে গোলাম বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা হয়। এতে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা বন ও পরিবেশবিষয়ক কর্মকর্তা মোশারফ হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ, ইউপি সদস্য মো. জাফর আলী, মো. বশির, মহিলা সদস্য সাথী আলী, গোলাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি