খালা-ভাগনির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মালশন গ্রামে গত বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালা ও ভাগনির মৃত্যু হয়েছে। গ্রামবাসী সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই গ্রামের দক্ষিণ-পশ্চিম মাঠে অবস্থিত গভীর নলকূপের বিদ্যুতের তার ঝড়ে ছিঁড়ে ধানের জমিতে পড়ে যায়। বুধবার সন্ধ্যায় পরিবারের সবার অজান্তে বৈশাখী (১০) ঝড়ে পড়া আম কুড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এদিকে সন্ধ্যার পরও বৈশাখীকে না পেয়ে তার খালা ওই গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা বেগম (৩৫) তাকে খুঁজতে ওই স্থানে যান। মৃত ভাগনিকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বৈশাখী নওগাঁর বালুভরা গ্রামের আবুল কাসেমের মেয়ে। বৈশাখীর মা প্রবাসে এবং বাবা ঢাকায় থাকার কারণে সে খালার বাড়িতে বসবাস করছিল।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি