খালাতো ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলেজছাত্রী হাবিবা আক্তার শম্পা হত্যা মামলার একমাত্র আসামি তৌহিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন।
তৌহিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তৌহিদ নিহত হাবিবার খালাতো ভাই। তিনি শহরের খানপুর এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম জানান, হাবিবা উপজেলার কদমরসুল কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। তৌহিদ ব্যবসার কথা বলে তাঁর খালা ফালানীর কাছ থেকে এক লাখ টাকা ঋণ নেন।