খালাতো ভাইয়ের বাসায় পোশাকশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় খালাতো ভাইয়ের বাসায় রাকিব হোসেন (২৫) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় কাঁচির আঘাতে গুরুতর আহত হয়েছেন রাকিবের খালাতো ভাই সাইফুল ইসলাম। পুলিশ এ ঘটনায় সাইফুলের বন্ধু তালাত মাহমুদকে গ্রেপ্তার করেছে। তাঁর তথ্যের ভিত্তিতে হাসপাতালে চিকিৎসাধীন সাইফুলকেও গ্রেপ্তার করা হয়েছে। তালাত রেঞ্জ রিজার্ভ ফোর্সের কনস্টেবল। নিহত রাকিবের স্বজনেরা অভিযোগ করেন, সাইফুল পোশাক কারখানায় ঝুটের ব্যবসা করেন। ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ সাইফুলের বাসায় ঢুকে এই হতাহতের ঘটনা ঘটিয়েছে।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, রাকিব হত্যায় সাইফুল ও কনস্টেবল তালাত জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তালাত নিজেকে সাইফুলের বন্ধু দাবি করে বলেছেন, সাইফুলই রাকিবের গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন।