খালাফ হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকারীদের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্ল্লাহ বিন নাসের আল বুসাইরি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, হত্যাকারীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে সরকার আন্তরিক। এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সরকার কোনোভাবেই ছাড় দেবে না।পরে মন্ত্রী বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের জন্য ৩১ জনবলের অনুমোদন দিয়েছে। জনবল নিয়োগের বিধিমালাও তৈরি হয়েছে। ট্রাইব্যুনালে বিচার যে গতিতে চলছে তা বজায় থাকলে চলতি বছরের মধ্যে পাঁচ-সাতজনের বিচার সম্পন্ন হবে। সৌদি দূতের সাক্ষাতের সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।