খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে র্যা বের করা অস্ত্র মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আনয়ারুল হক তাঁকে বেকসুর খালাসের আদেশ দেন। শহীদুল্লাহ মহানগর বিএনপির সহসভাপতি এবং সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি রাতে নগরের দক্ষিণ আলেকান্দা শের-ই-বাংলা মেডিকেল কলেজ লেনের নিজ বাসা থেকে শহীদুল্লাহকে আটক করে র্যা ব। এ সময় তাঁর বাসা থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধারের কথা জানায় র্যা ব। বরিশাল অফিস