খালাস চেয়ে আপিল করলেন শামসুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কিশোরগঞ্জের রাজাকার শামসুদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল বৃহস্পতিবার শামসুদ্দিনের আইনজীবী মাসুদ রানা এই আপিল করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ থেকে খালাস চেয়ে আপিল করা হয়েছে।

গত ৩ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে শামসুদ্দিন, তাঁর ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাসিরউদ্দিন আহমেদ, গাজী আবদুল মান্নান ও হাফিজউদ্দিন আহমেদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। অপর আসামি আজহারুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। শামসুদ্দিন ছাড়া মামলার অন্য আসামিরা পলাতক।