খালাস না হওয়া ৪৩ কনটেইনার পণ্য ধ্বংস করবে কাস্টমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানিকারকেরা খালাস না করায় দীর্ঘ সময় ধরে বন্দরে পড়ে থাকা ৪৩ কনটেইনার পচনশীল পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস। এসব পণ্য বহু আগেই নষ্ট হয়ে খাবার অনুপযোগী হয়ে গেছে। আজ সোমবার বন্দর এলাকায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হবে।
কাস্টমস সূত্র জানায়, হিমায়িত কনটেইনারে আমদানি হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি ফল, মাছ, আলু ও আদা। এসব পণ্যের ওজন ৯০২ টন। চীনসহ বিভিন্ন দেশ থেকে ৪০ ফুট দীর্ঘ ৪২টি কনটেইনারে এবং ২০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে এসব পণ্য আমদানি হয়েছিল।
কাস্টমসের সহকারী কমিশনার মো. রহমত আলী বলেন, কনটেইনারের সব পণ্য ধ্বংস করতে অন্তত দুই দিন লাগবে।