প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ খালাস পেয়েছেন। বিচারিক আদালতের রায়ে সাবেক এই রাষ্ট্রপতির তিন বছর সাজা হয়েছিল।
সাজার রায়ের বিরুদ্ধে এরশাদের করা আপিল মঞ্জুর করে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তিন বছর থেকে সাজা বৃদ্ধি চেয়ে এবং এরশাদের পক্ষে দেওয়া এক সাক্ষীর (তাজুল ইসলাম চৌধুরী) বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আপিল খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত।
ওই তিন আপিলের ওপর ১২ এপ্রিল শুনানি শেষে হাইকোর্ট ৯ মে রায়ের জন্য দিন রাখেন। গতকাল বেলা ১১টা ২৫ মিনিট থেকে শুরু করে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে পৌনে চারটা পর্যন্ত রায় ঘোষণা চলে।