খালাস পেলেন প্রথম আলোর গৌরীপুর প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত একটি প্রতিবেদনের জের ধরে প্রথম আলোর গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি সুপ্রিয় ধরের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ে তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ রায় দেন।গৌরীপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ করিমের কাছে সর্বহারা পার্টির কমান্ডার পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি মুঠোফোনে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে তিনি ২০০৮ সালের ১০ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি মুঠোফোনের নম্বর উল্লেখ করেন। পুলিশ নিশ্চিত হয় যে নম্বরটি স্থানীয় বাসিন্দা মো. ফারুকের। ১২ আগস্ট ‘ময়মনসিংহের ১০ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি’ শিরোনামে প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। ফারুক এলাকায় ‘মোবাইল ফারুক’ ও ‘পুলিশের সোর্স’ হিসেবে পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে তিনি ২০০৮ সালের ২০ আগস্ট মানহানির মামলা করেন।