খালি আসনে সাক্ষাৎকার ২৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ‘ক’ ইউনিটের ৫০টি শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের শূন্য আসনে ভর্তির জন্য তিন হাজার ৩০০ পর্যন্ত মেধাক্রমধারী প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তাঁদের মধ্য থেকে ক্রমানুসারে আসন পূরণ করা হবে।